স্মরণীয় উক্তি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৩৬
একজন সেলিব্রেটি হলেন সেই ব্যক্তি যিনি সারাজীবন কঠোর পরিশ্রম করেন নিজেকে চেনানোর জন্য এবং তারপর পরিচিতি পেয়ে গেলে কেউ যাতে তাকে জনারণ্যে চিনতে না পারে সেজন্য কালো গ্লাস পড়েন। - ফ্রেড অ্যালেন
সমঝোতা হলো এমন একটি চুক্তি যেখানে উভয় পক্ষের কেউই সে যা চায় তা পুরোপুরি পায় না।
- সংগৃহীত
তুমি কখনোই সবকিছু পেতে পার না, কারণ সবকিছু রাখার জায়গাও তোমার নেই।
- স্টিভেন রাইট
তোমার শত্রুদের ভালোবাসো। কারণ এটি তাদের বদ্ধ উন্মাদ বানিয়ে দেয়। - পি.ডি. ইস্ট
মূল্যবান কথা হলো এমন কিছু কথা যেগুলো তুমি অনেকটা মেঝে থেকে কুড়িয়ে নিয়ে তোমার ফ্রিজের সামনে লাগিয়ে রাখতে পারো। - রবার্ট ব্রল্ট