বাবার বেঈমানের সাথে আমারটার কোনো মিল নেই :বাপ্পারাজ

বাবা নায়করাজ রাজ্জাকেরই পরিচালনা করার কথা ছিল ছবিটি। কিন্তু পারিবারিকভাবেই সিদ্ধান্ত বদলে বড় ছেলের কাছে চলে এল অ্যাসাইনমেন্ট। বাপ্পারাজ এবারে রিমেক করছেন বাবার বিখ্যাত চলচ্চিত্র ‘বেঈমান’। তবে রিমেক বলতে নারাজ তিনি। কারণ চিত্রনাট্যকার ছটকু আহমেদের কাছে এতবার কারেকশনের জন্য স্ক্রিপ্ট পাঠানোর রেকর্ড নাকি এর আগে ছিল না। বাপ্পারাজ বলেন, ‘এটাকে রিমেক বলা যায় না। কারণ ছবির গল্পে আমূল পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ছবির গানগুলোও একেবারে সমসাময়িক। সবমিলিয়ে ভালো কিছুই দেওয়ার চেষ্টা করব আশা করছি।’ ছবির কাস্টিং প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘এখনও চূড়ান্ত করা হয়নি। কাটাই বাছাই চলছে। তবে মূল চরিত্র সম্রাটের সমসাময়িক কাউকেই ভাবা হচ্ছে।’ নিজের এই নির্দেশক পরিচয়ের ধারাবাহিকতা থাকবে কিনা জানতে চাইলে বাপ্পারাজ বলেন, ‘এটা সময় আর দর্শকের চাহিদার ওপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে বাবার এত বিখ্যাত ছবির নামটি যেহেতু ব্যবহার করছি, তাই সেই প্রেশারটাতো রয়েছেই। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’