শাশুড়ির সঙ্গে মনোমালিন্য চলছে ঐশ্বরিয়ার!

অভিষেক বচ্চনের সঙ্গে ২০০৭ সালে বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে বচ্চন বাড়িতেই থাকছেন ঐশ্বরিয়া। এখন শোনা যাচ্ছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য চলছে তার। অ্যাশের অনেক কাজেই নাকি খানিকটা বাঁধা হয়ে দাঁড়ান জয়া বচ্চন। আর তাই স্বামী অভিষেক ও কন্যা আরাধ্যকে নিয়ে আলাদা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বরিয়া।