রাইয়ান ও রাইসার ডুয়েট আর্ট এক্সিবিশন

গতকাল রাজধানীর উত্তরাস্থ ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে অনুষ্ঠিত হলো দুই ভাই-বোন ‘রাইয়ান ও রাইসার ডুয়েট আর্ট এক্সিবিশন’। সকালে এক্সিবিশনের উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ বেদ্রেতিন সুয়াটা ও সেকশন হেড ইসা গুলার। এক্সিবিশনে ১২০টি ছবি স্থান পায়। মেধাবী শিক্ষার্থী রাইয়ান ও রাইসা এর আগে একাধিক এক্সিবিশনে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে।