মুক্তিযোদ্ধার সাথে শেষ আটে শেখ রাসেল

ফেডারেশন কাপ ফুটবলের একটি গ্রুপে তিন দল খেলছে। একটি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠবে দুইটি দল। একটি দল বাদ হলেই গ্রুপের অন্য দু’টি দল এমনিতেই উঠে যায়। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মুক্তিযোদ্ধার জয়ে চট্টগ্রাম আবাহনী যেমন বিদায় নিল, দুই ম্যাচ হেরে। তেমনি এই জয়ে শেখ রাসেলও উঠে গেল শেষ আটে। আগামীকাল দুই নম্বর গ্রুপে শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধার শেষ ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে সেই ম্যাচে।