চিকিত্সার নামে অপচিকিত্সা
ব্রাহ্মণবাড়িয়ায় অপচিকিত্সক গ্রেফতার
আরজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৬
একজন প্যারালাইসিস এক রোগীকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে অপচিকিত্সা দেয়ার অভিযোগে এক প্রতারককে পুলিশ আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে গত শনিবার ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চম্পকনগরের শফিক চৌধুরী (৬৫) নামের প্যারালাইসিসগ্রস্ত ব্যক্তির ছেলেরা বাবাকে ভালো করার লক্ষ্যে নেত্রকোনার রামকৃষ্ণপুর গ্রামের বোরহানউদ্দিন নামের এক হাতুড়ি ডাক্তারকে আনে। সে ৪জন সহযোগী নিয়ে দু’দিন ধরে হারমোনিয়াম ও তবলা বাজিয়ে নেচে গেয়ে ঝাড়-ফুঁক শুরু করে। গত শনিবার দুপুরে তাকে এক বুক মাটিতে পুতে ২য় দফার চিকিত্সা শুরু করে। এসময় চিকিত্সা দেখতে জড়ো হয় জনতা। খবর পেয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুঁতে রাখা শফিক চৌধুরীকে উদ্ধার করে অপচিকিত্সক বোরহানউদ্দিনকে আটক করে। তার সহযোগীরা পালিয়ে যায়।