১২০ বছর বয়সে ২য় বিয়ে
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৭
গৌরীপুরে গত শনিবার লাল মিয়া ১২০ বছর বয়সে ১ হাজার টাকা দেনমোহরে স্বামী পরিত্যক্তা সালেমা খাতুনকে বিয়ে করেন। এটি লাল মিয়ার ২য় বিয়ে। বয়সের ভারে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। অনেক কষ্টে হাঁটা-চলা করেন। ১ম স্ত্রীসহ ৩ মেয়ে ১ ছেলের ঘরে ১ ডজন বয়স্ক নাতি-নাতনী রয়েছে।
বৃদ্ধ স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য ১ম স্ত্রী কোকিলের মা (৭৫) উদ্যোগী হয়ে স্বামীর ২য় স্ত্রী নববধূকে ঘরে তোলেন। এ বিয়েতে আলোকসজ্জা ও সানাই না বাজলেও প্রতিবেশীরা গ্রাম্য গীত গেয়ে নববধূকে বরণ করেন।