ত্রাণের টিন দিয়ে মহিলা মেম্বারের ঘর মেরামত!
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২১:০০
ভ্যান চালকের ত্রাণের টিন দিয়ে ঘর মেরামত করেছেন মহিলা ইউপি সদস্য রহিমা বেগম। যশোর অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। এ ব্যাপারে ওই ভ্যান চালক আত্মসাত্কৃত টিন ফেরত পেতে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, ওই মহিলা ইউপি সদস্যকে অফিসে ডেকে পাঠিয়েছি। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলেছি। ঘটনা সত্য হলে অবশ্যই ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মহিলা ইউপি সদস্য রহিমা বেগম টিন আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ওই অভিযোগ করছে।