ফটোকপি দিয়ে পরীক্ষা কেন্দ্র সচিবসহ আটক ২

গতকাল রবিবার ভাঙ্গা উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের ফটোকপি দিয়ে নির্দিষ্ট সময়ের ২ ঘন্টা পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশাসনের গাফিলতির কারণে ৫ হাজার ৩৩৩ জন ক্ষুদে শিক্ষার্থী বিপাকে পড়ে বলে অভিভাবকরা গণঅভিযোগ তুলেছেন। এব্যাপারে কেন্দ্রসচিবসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনার ভাঙ্গা থানা পুলিশ একটি সাধারণ ডায়েরী করেছে। ঘটনাটি জেলা সদরে জানাজানি হলে দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা্ অফিসার আতাউর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রসিদুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান ভাঙ্গা থানা ও উপজেলা নির্বাহীর কার্যালয়সহ বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন।