চান্দিনায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালন

‘বিদ্যুত্ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এই শ্লে¬াগানকে সামনে রেখে কুমিল্ল¬ার চান্দিনায় উদযাপিত হলো জাতীয় বিদ্যুত্ সপ্তাহ-২০১৩। এ উপলক্ষে গতকাল রবিবার একটি র্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোছলেহউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, কুমিল্ল¬া পল্ল¬ী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) আইয়ূব আলী প্রমুখ।