তথ্যপ্রযুক্তি ডেস্ক
চায়নার গবেষকগণ লিডার-নির্ভর সিস্টেম তৈরি করেছেন যেটার সাহায্যে ২৮ মাইল বা ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কোনো মানুষের ফটো ক্যাপচার করা সম্ভব। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ইন সাংহাই-এর একটি দল এই সেন্সরটি উন্নত করেন যেটা অ্যালগরিদমের সাহায্যে ৪৫ কিলোমিটার দূরের ফটো ক্যাপচার করে। প্রযুক্তিটি লিডারের সঙ্গে একই পথে কাজ করে, একটি লেজার পালস সেন্ড করে তারপরে ফিরে আসা আলোকে ম্যাপ করে ফেলা হয়। এই টেকনিক ইউজ করে কুয়াশা বা ধোঁয়াশা পরিবেশে ও ইমেজ ক্যাপচার করা সম্ভব, যেটা জনবহুল শহরগুলোর প্রদান সমস্যা।
এই সিস্টেমটি স্মার্টফোন ক্যামেরায় আসা করবেন না যেন, তবে ফিউচারে তা হলেও হতে পারে; কিন্তু বিশেষ করে অটো ড্রাইভিং কারগুলোর ক্ষেত্রে এটি মারাত্মক একটি টেক। ঘন কুয়াশার মধ্যে ও সেলফ ড্রাইভিং কারকে মোটামুটি দূরত্ব পর্যন্ত দেখতে হবে না কি? আর জনবহুল শহরগুলো এমনিতেই দূষণের ফলে ধোঁয়াটে হয়ে থাকে। কোম্পানিরা সেলফ ড্রাইভিং ট্যাক্সি রাস্তায় নামানোর উপর কাজ করছে, এতে প্রাইভেট কারের প্রয়োজনীয়তা কমে যাবে এবং রাস্তায় ট্রাফিক কমানো যাবে।