তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রথমবারের মতো এইচপি প্রোবুক জি৬ সিরিজের ২টি মডেলের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মডেলগুলো হচ্ছে এইচপি প্রোবুক ৪৪০ জি৬ এবং এইচপি প্রোবুক ৪৫০ জি৬। এই দুইটি মডেল আবার পৃথক ৩টি স্পেসিফিকেশনে পাওয়া যাচ্ছে।
এইচপি প্রোবুক ৪৪০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুুটুথ, ওয়াই-ফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির বাজার মূল্য ৫১ হাজার ৫শ টাকা। ৪৪০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুইটি মডেলেই কমন থাকছে ইন্টেল অষ্টম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুইটির বাজার মূল্য যথাক্রমে ৭১ হাজার ৫শ টাকা এবং ৭৬ হাজার ৫শ টাকা।
এইচপি প্রোবুক ৪৫০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির বাজার মূল্য ৫১ হাজার ৫শ টাকা। ৪৫০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুইটি মডেলেই থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুইটির বাজার মূল্য যথাক্রমে ৭১ হাজার ৫শ টাকা এবং ৭৬ হাজার ৫শ টাকা।