অতিরিক্ত ডিআইজির বডিগার্ড অজ্ঞান পার্টির খপ্পরে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৮
রাজধানীর কাঁটাবনে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির বডিগার্ড কনস্টেবল আনোয়ার হোসেন অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন। শনিবার সকালে তাকে কাঁটাবন এলাকায় মালঞ্চ পরিবহনের বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্সের এএসআই কামরুল হাসান জানান, আনোয়ার হোসেন তার সঙ্গে মিল ব্যারাকে থাকেন। তিনি ঢাকা রেঞ্জের একজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করেন।