সোনিয়া-মোদি পাল্টাপাল্টি ‘বিষ’ ছাড়লেন!
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৩৭
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সমালোচনার জবাব দিলেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। সোনিয়া গান্ধীর ‘বিষ’ ছড়ানো ভাষণের একদিন পর পাল্টা ‘বিষ’ ছাড়লেন মোদি।
শনিবার সোনিয়া গান্ধী বিজেপিকে ‘বিষাক্ত মানুষদের দল’ বলে উল্লেখ করেছিলেন। এতে প্রচন্ড ক্ষিপ্ত হয় দলটির নেতা-কর্মীরা। মোদিও জবাব দিতে গিয়ে বলেছেন, কংগ্রেসের চেয়ে বিষাক্ত দল একটিও নেই। দুই হেভিয়েট রাজনীতিবিদের এই পাল্টপাল্টি বিষ ছড়ানোর কারনে উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজনীতি। রাজস্থানের বানশাওয়ারা জেলায় এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, রাহুল গান্ধী বলেছেন, তার মা নাকি ক্ষমতাকে বিষের তুলনা করেছেন। স্বাধীনতার পর গত ৫০ বছর ধরে কংগ্রেস ক্ষমতা ভোগ করছে। তাহলে তারাই বিষের স্বাদ নিয়েছেন বেশি। এটাই হলো কংগ্রেস।