বগুড়ায় অস্ত্রসহ যুবক আটক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪৪
বগুড়ায় দেশীয় রিভলবারসহ রাহবীর আল মুহি (২৪) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। গত শনিবার রাত ১০ টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাহবীর আল মুহি উত্তর চেলোপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। সে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র। এব্যাপারে বগুড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।