আজকের রাশিফল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ১৭:১৫
আজ ১২ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৮। শুভবার: শনি ও বৃহস্পতিবার। শুভরত্ন: নীলা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল ও বিবেকবান। আপনি কষ্টসহিষ্ণু। তাছাড়া ধৈর্য আছে আপনার। আপনার সাধারণ জ্ঞান প্রখর। আর দুঃসময় কাটিয়ে ওঠার সংগ্রামে আপনি ক্লান্তিহীন। নিজের কথা চিন্তা করার আগে আপনি অন্যের কথা চিন্তা করেন। তবে অতিরিক্ত অনুভূতি প্রবণতা ও সহানুভূতির দরুন আপনি অনেক বেশি আপোষ করে ফেলতে পারেন। অনেক স্বার্থ আপনার জলাঞ্জলি যেতে পারে। আপনাকে আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যিক আবদুল হাই, ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কমিক লেখক চার্লস শুল্জ, উদ্ভিদ বিজ্ঞানী নিকোলাই ভারলভ, বীচ লিটন, রাজনীতিক নূর মোহাম্মদ খান, সাংবাদিক ফওজুল করিম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যাবে। সৌখিন দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সান্নিধ্যে আনন্দ পাবেন। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায় হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। রাজনৈতিক গোলযোগ এড়িয়ে চলুন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। কোনো নিকট অত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। অহেতুক কোনো বদনামের সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সময় খুব একটা অনুকূল নয়। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো কারণেই অধৈর্য হওয়া ঠিক হবে না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো নিকট আত্মীর ক্ষতির কারণ হতে পারে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যবসায়িক ভ্রমণ সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। অন্যথায় সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন উদ্যোগ সফল হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কিছু সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মতবিরোধ এড়িয়ে চলুন। বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। সকল পরিস্থিতিতে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। কেউ আজ আপনাকে ঠকাতে চেষ্টা করবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ উত্তেজনাপূর্ণ কাজ ধৈর্যের সাথে করার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সম্ভব অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আবেগ ও উত্তেজনা পরিহার করুন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আবেগতাড়িত হয়ে আজ কিছু করা ঠিক হবে না। সংযত হয়ে নিজের কাজ করুন। অসাবধানতার জন্য কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। গুরুস্থানীয় কারো অনভিপ্রেত আচরণে কষ্ট পাবেন। বিদ্যার্থীদেরকে পড়াশুনায় অধিকতর মনোযোগী হতে হবে। রোমান্স শুভ নয়।