বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে টুইটারে নিজের হতাশা প্রকাশ করেছেন জুনাইদ। টুইটারে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে টেপ দিয়ে নিজের মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্যি তেতো হয়।’ গত মাসে ঘোষিত পাকিস্তানের বিশ্বকাপ দলে মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ কিংবা আসিফ আলী কারো নামই ছিল না। তবে গত রবিবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাম ছিল আমিরের। ইংল্যান্ড সিরিজে নাম না থাকলেও বিশ্বকাপ দলে ওয়াহাব রিয়াজকে দলে রেখেছেন নির্বাচকরা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের হয়ে নিজের সর্বশেষ ওয়ানডে খেলা রিয়াজ আগামী মাসে ৩৪ বছরে পা রাখবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আমির জলবসন্ত থেকে সেরে উঠেছেন। অন্যদিকে চলতি সপ্তাহে আফগানিস্তানও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রিয়াজকে পাওয়া যাবে।