শুরু হচ্ছে ‘দ্য আল্টিমেট ডিভা’

ইভেনটেলস ও এনটিভির যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান ‘দ্য আল্টিমেট ডিভা’। এই প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে হাজার হাজার সাধারণ নারীর ভেতর থেকে একজন আল্টিমেট ডিভা খুঁজে বের করা। এখানে প্রতিযোগীদের দৈহিক সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব, ব্যবহার, আচরণ ও পারফর্মেন্সকে গুরুত্ব দেওয়া হবে। প্রবাসী বাঙালিরাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ১৮ থেকে ২৮ বছর বয়সের মধ্যকার মেয়েরা অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। দেশের ৬টি অঞ্জলে প্রধান ৬টি বুথের মাধ্যমে প্রাথমিক বাছাই হবে। সম্প্রতি এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।