আনোয়ার হোসেন মঞ্জু উপদেষ্টা নিযুক্ত হওয়ায় আনন্দ মিছিল

জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় গতকাল সোমবার জিয়ানগরে উপজেলা জেপির নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। উপজেলা জেপির আহবায়ক ও ২নং পত্তাশী ইউনিয়নের চেয়ারমান আসাদুল কবির স্বপনের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, আনিসুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সামসুর রহমান খান, আলহাজ্ব আ. রশিদ হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, কাওছার আহম্মেদ দুলাল, মিজানুর রহমান, মোবারক সিকদার, আ. আলিম স্বপন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপজেলা সভানেত্রী শারমিন হোসেন, রাসেল হাওলাদার, গিয়াস উদ্দিন আরিফ প্রমুখ। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সর্বদলীয় সরকারের প্রধান মন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হওয়ায় গতকাল সোমবার বিকালে কাউখালীতে জাতীয় পার্টি জেপাি ও অঙ্গ সংগঠন শহরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, জেপি নেতা অধ্যক্ষ আ. সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, শ্রমিক পার্টি ও সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে প্রমুখ। এছাড়া বরিশাল, কক্সবাজারের রামু, ঝালকাঠির কাঠালিয়া ও গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়। ভাণ্ডারিয়ায় জেপির নির্বাচনী গণসংযোগ ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের বিনাপানি বাজার, নদমুলা ইউনিয়নের বোথলা বাজার, চড়খালীসহ বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত রবিবার বিকালে গণসংযোগ করেন জাতীয় পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনী কমিটির যুগ্ম আহবায়ক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ, কাদের হাওলাদার, ছালেক তালুকদার, মানিক হাওলাদার, সাইদুর রহমান সাব্বির, যুবসংহতি নেতা গোলাম কবির নান্টু, মোঃ মনির সরদার, জামালউদ্দিন লিটন, শাহআলম, মোঃ জলিল জোমাদ্দার, এসমাইল সিকদার, মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তফা সিকদার, মামুনুর রশিদ প্রমুখ। গণসংযোগকালে পৃথক-পৃথকভাবে জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐ সকল এলাকার গণ্যমান্য ব্যক্তির সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় তার শুভেচ্ছা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐসকল এলাকার জেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে সাইকেল মার্কার পক্ষে নির্বাচনী কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।