নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ডাক্তারের মৃত্যু

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় সোমবার ট্রেনের নিচে কাটা পড়ে সরফুদ্দিন আহমেদ সবুজ (৭০) নামের একজন সাবেক চিকিত্সকের মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে কথা বলার সময়ে হঠাত্ করে রেল লাইনের উপরে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরফুদ্দিন আহমেদ সবুজ শহরের জামতলা এলাকার মৃত হোসেন উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের এস আই কুদ্দুস মিয়া জানান, সোমবার অন্যদিনের মত সরফুদ্দিন সকালে ব্যায়ামের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় ঢাকা যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে তিনি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে হঠাত্ করে রেল লাইনের উপরে উঠে গেলে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।