নগরকান্দায় বিএনপি নেতা বহিষ্কার
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য কে এম জাহাঙ্গীর দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগেরভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে দলের সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ২২ নভেম্বর দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডঃ রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এ বরখাস্তের আদেশ দেন। এ সংবাদ সোমবার নগরকান্দায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করে।