পাইকগাছা আইনজীবী সমিতি
জাতীয়তাবাদী প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫৪
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে জয়লাভ করেছে। বাকি চারটি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেল। গত রবিবার আইনজীবী সমিতি ভবনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট জি. এম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে আক্কাস আলী নির্বাচিত হন।