রেলে বিনা টিকেটের যাত্রী!
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫৫
প্রতিদিন হাজার হাজার লোক রেলে চলাচল করে। কিন্তু বিশাল রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে সন্ধা রেলে উঠলাম ঢাকার উদ্দেশে। টিকেট কাটলাম কিন্তু সিট পেলাম না। দাঁড়িয়ে এলাম। কিন্তু রেলের ভেতরে অনেক বিনা টিকেটের যাত্রী দেখলাম। সরকার এ টাকাটা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে, রেলের ভেতরে টিকেট কাটার ব্যবস্থা করা হোক। তাতে বিনা টিকেটের যাত্রী কমবে।
মো. মাসুম চৌধুরী
নবীন ল্যাবরেটরীজ লি., গোলাপবাগ, ঢাকা