টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪
বাংলাদেশের টিকেট পেলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। উভয় দলই নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।
আবুধাবিতে গত রবিবার অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ৮৫ রানে পরাজিত করে আয়ারল্যান্ড। ফলে অপরাজিত থেকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড পূর্ণ ১৩ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপে নাম লেখায়।
একই দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে কেনিয়াকে ৩৪ রানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বকাপের দ্বার উন্মুক্ত করে যুদ্ধ বিধ্বস্ত আফগানরা। গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল আফগানিস্তান। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি চার দল প্লে-অফ ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে। বাসস