তরীকত ফেডারেশনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
বাংলাদেশ তরীকত ফেডারেশন আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সোমবার থেকে বিক্রি শুরু করেছে। এ উপলক্ষে দলের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানান।
গতকাল কলাবাগানে মহাসচিব কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন দলের চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিক রক্ষা স্বাধীনতা বিরোধী উগ্র জঙ্গিবাদীদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে আন্দোলনের অংশ হিসাবে তরীকত ফেডারেশন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
প্রথম দিন ৪৫টি মনোনয়ন পত্র বিক্রি হয়। এদের মধ্যে চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে চট্টগ্রাম-২ ও ঢাকা-১৪ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আল-হাচানী হক চাঁদপুরী। ২৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে। -প্রেস বিজ্ঞপ্তি