মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৩৯
ফজিলতের নেছা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ডা. কে মহিউদ্দিন হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজিলতের নেছার ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার প্রতিষ্ঠিত হাসপাতালে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ছৈয়দা জাকিয়া খাতুন
সাবেক অতিরিক্ত ডিপিআই শিক্ষাবিদ মরহুম খোরশেদ আলম খানের স্ত্রী ছৈয়দা জাকিয়া খাতুনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, তিনি রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের মা।
মোহাম্মদ মুজাদ্দেদ
বাংলা একাডেমীর সাবেক পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা সাহিত্য ইনস্টিটিউটের সাবেক শিক্ষক মোহাম্মদ মুজাদ্দেদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোহন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর শহর ও ইউনিয়ন পর্যায়ে মসজিদে মিলাদ মাহফিল, কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান এবং ফরিদপুর মুসলিম মিশনে বাদ ফজর কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার মোহন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ময়েজ উদ্দীন হাই স্কুল মাঠে মরহুমের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
মো. দেলোয়ার হোসেন ফারুক
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার প্রয়াত মেয়র, আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পৌর ভবন ও তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।