স্ত্রীর ব্যাগ হাতড়ে সিগারেট পেয়ে...
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০০
স্বামী-স্ত্রীর ভালবাসা কি এত ঠুনকো যে সামান্য একটা সিগারেটের জন্য তা ভেঙ্গে যাবে! কিন্তু সেটাই ঘটলো। সৌদি আরবে এক স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন। অভিযোগ, তার স্ত্রীর হ্যান্ডব্যাগের মধ্যে একটা সিগারেট পাওয়া গেছে!
তিন মাস আগে তাদের বিয়ে হয়। স্ত্রীর এক আত্মীয় জানান, সিগারেট পেয়ে ওই স্বামী খুবই উত্তেজিত হয়ে পড়েন এবং অভিযোগ করেন তার স্ত্রী সিগারেট খায়। কিন্তু স্ত্রী বারবার অস্বীকার করেন যে তিনি সিগারেট খান না। কিন্তু স্বামী কোনোমতেই সেটা বিশ্বাস করছেন না। নাছোড়বান্দা স্বামী সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে তিনি তালাক দিবেনই। এ নিয়ে বারবার সমঝোতার চেষ্টা করলেও কোনো ফল হয়নি। বরং স্বামী তার সিদ্ধান্তে অটল থাকেন। -গালফ নিউজ