চুয়াল্লিশ মিনিটের সুইসাইড নোট!
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০১
আত্মহত্যার আগে অনেকে ‘সুইসাইড নোট’ লিখে রেখে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেয়া যায়, সেই নোট হয় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ কিংবা ‘অমুক দায়ী’ জাতীয় কিছু একটা। কিন্তু স্ত্রীকে খারাপ পথ থেকে ফেরাতে না পেরে ভারতের এক স্বামী রেখে গেছেন ৪৪ মিনিটের এক সুইসাইড নোট! ওই স্বামীর নাম জয়েশ রাউত (২৯)। সুইসাইড নোট দেখে জয়েশের স্ত্রী তৃপ্তি রাউত ও তার প্রেমিক রাজেশ ভার্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাউতকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, রাউত আত্মহত্যার সময় মোবাইলে তার আত্মহত্যার ভিডিও রেকর্ড করেছেন এবং এটা তার স্ত্রীকে দেখতে বলেছেন। ৪৪ মিনিটের সুইসাইড নোটে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর রাজেশের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল। তিনি বারবার স্ত্রীকে নিষেধ করা সত্ত্বেও সেই পথ থেকে ফেরাতে পারেননি। তাই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। -টিএনএন