সীতাকুণ্ড ও গাজীপুরে ছাত্রদল ও শিবিরের ৮ কর্মী গ্রেফতার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে রবিবার রাতে সীতাকুণ্ড থেকে চার শিবির কর্মী ও বিস্ফোরক মামলায় গাজীপুরের কাপাসিয়া থেকে চার ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সেখানে আটককৃতরা হলো-চৌদ্দগ্রাম থানার আলকোরা গ্রামের আবদুল কাদেরের পুত্র রাশেদ (২০), সীতাকুণ্ডের কুমিরা পরিরাস্তার মাথা এলাকার মোহাম্মদ আলমের পুত্র সাইদুল (১৮), একই এলাকার লোকমানের পুত্র আবদুল হালিম (২০), হাতিলোটা গ্রামের মনসুরের পুত্র ফারুক (২৪)।
কাপাসিয়া সংবাদদাতা জানান, সেখানে গ্রেফতারকৃতরা হলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, ছাত্রদল নেতা আরমান, ফারুক ও সারোয়ার। সোমবার তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাবুর এলাকার মোশারফ মেম্বারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।