ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৩০
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করার পর তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল সীমান্তে দু’দেশের কয়েকজন গরু ব্যবসায়ী পরস্পরের যোগসাজশে কাঁটাতারের বেড়াবিহীন ফাঁকা স্থান দিয়ে ৩৫/৪০টি গরু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে বাংলাদেশি ব্যবসায়ী মুকুল মিয়া গুলিবিদ্ধ হলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। তার বাড়ি উপজেলার পশ্চিম বালাটারী গ্রামে।