বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানালেন কোটালীপাড়ার বিজয়ী চেয়ারম্যান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার দলীয় নেতা-কর্মীদের নিয়ে গতকাল শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।