যশোরে ছেলের হাতে পিতা খুন

জেলায় প্রতিবন্ধী ছেলে কুপিয়ে পিতাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বৃদ্ধ পিতা ওয়াজিউল্লাহ (৬০) এর সঙ্গে মা ফাতেমা বেগমও জখম হন। তাদের বাড়ি শহরের পূর্ববারান্দি পাড়া মাঠপাড়ায়। গত শুক্রবার বাবা-মায়ের উপর এই হামলা চালায় আলাউদ্দিন। চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকালে ওয়াজিউল্লাহর মৃত্যু হয়। আলাউদ্দিনকে পুলিশ আটক করেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আলাউদ্দিন তার বাবা ও মাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় সকালে পিতার মৃত্যু হয়। ওসি জানান, আলাউদ্দিন মানসিকভাবে সুস্থ নন। এর আগে সে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি ছিল।