পাঁচ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত:শুক্লা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৪৩
চলতি বছরের ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) ভেন্যু নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে আগামী ৫ মার্চ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় এ ব্যাপারে ঐদিন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন বোর্ড সহ-সভাপাতি রাজিব শুক্লা।
স্থানীয় গণমাধ্যমে শুক্লা জানিয়েছেন আগামী এপ্রিল-মে মাসে ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এবারের আইপিএল-এর আসর দেশে করা হয়তবা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারেই বিসিসিআই সভাপতি বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
ইতোমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল-এর ম্যাচগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া সম্ভব হবে না। এর পরপরই বিসিসিআই সম্ভাব্য ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বিবেচনায় আনে।