মুক্তাগাছায় পাথরে তৈরি শিব মন্দির আজও টিকে আছে
মুক্তাগাছা (ময়মনসিংহ ) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৫৪
মুক্তাগাছায় পুরাকীর্তির ইট-সুরকির গাঁথুনির বহু স্থাপনা ভেঙ্গে গেলেও টিকে আছে পাথরের তৈরি শিব মন্দির । মুক্তাগাছা শহরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে জমিদারদের স্থাপিত পাথরের মন্দিরটি পর্যটকদের দৃষ্টি কাড়ে । ভারতের পাটনার বাসিন্দা প্রখ্যাত স্থাপত্য শিল্পী ময়েজ উদ্দিন বাংলা ১২শ’৭০ সালে দেয়ালের নকশা, গম্বুজের লতাপাতা, খিলানের কাজ করে তৈরির মাধ্যমে গড়ে তুলেন দৃষ্টিনন্দন এই মন্দির। মুক্তাগাছা রাজা জগত্ কিশোর আচার্য চৌধুরী মন্দির নির্মাণার্থে ময়েজ উদ্দিনকে প্রচুর উপঢৌকন প্রদান করেন।