মোহনগঞ্জে ডিস ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৫৮
নেত্রকোনার মোহনগঞ্জে ডিস ব্যবসার মালিকদের মাঝে শেয়ারকে কেন্দ্র করে গত শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে গুলিতে রোকন (৩০) নামের এক পথচারী আহত হয়েছেন। সে বারহাট্টার সিংধা ইউনিয়নের নোল্লারচর গ্রামের মোহন বাদশার ছেলে।
মোহনগঞ্জ উপজেলার জেবি মার্কেটের ছাদে বেশ কয়েকজন পার্টনার মিলে মোহনগঞ্জ মাল্টিমিডিয়া নামে ডিসের ব্যবসা চালিয়ে আসছিল। ব্যবসার কয়েকজন পার্টনারের মধ্যে দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
সহকারী পুলিশ সুপার খালিয়াজুরী থানার সার্কেল এ কে এম শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী জানিয়েছেন দুই রাউন্ড গুলি করেছে মজিবুর এবং একজন পথচারী আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।