নড়াইলে সুলতান মেলায় ভলিবলে খুলনা জয়ী

নড়াইলে আটদিনের সুলতান মেলার ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতার ফাইনালে গতকাল রবিবার খুলনা ৩-০ সেটে স্বাগতিক নড়াইলের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ভলিবল প্রতিযোগিতায় খুলনা বিভাগের নয়টি জেলা অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু।