কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।