প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:২৩
গত ১৮ ফেব্রুয়ারি ইত্তেফাকে প্রকাশিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটি গঠন শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব। তিনি দাবি করেন, সাধারণ সম্পাদক মিলন মেহেদীর কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর ক্ষমতা নেই। প্রকৃতপক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মত্স্যজীবী দলের আহ্বায়ক কমিটি এখনো বহাল আছে।