সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কেন্দ্রীয় কার্য পরিষদ গঠিত

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ১২তম দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার বিকালে সন্ধানী ভবনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সবার সম্মতিক্রমে গঠন করা হয় ২০১৪-১৬ সালের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল। নতুন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, সহ-সভাপতি- নওয়াজীশ আলী খান, প্রকৌশলী খ. মেসবাহউদ্দিন আহমেদ ও ডা. মো. জয়নাল আবদিন, মহাসচিব- অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক, যুগ্ম মহাসচিব- ডা. মো. জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- ডা. মো. আলমগীর হোসেন প্রমুখ। সভায় সমিতির গত বছরের আর্থিক হিসাব উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী। -প্রেস বিজ্ঞপ্তি