প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাংলা

ইসলাম ও নৈতিক শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পিরোজপুর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা আজ প্রথম অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো পড়ায় মনোযোগী হতে হবে এখন থেকেই কিন্তু আকাইদ-বিশ্বাস শূন্যস্থান পূরণ করো ১. আল্লাহ অতি--। ২.আল্লাহ ——,অতি সহনশীল। ৩.——সব শোনেন। ৪.নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব ——। ৫.মিথ্যা ——বলবো না। ৬. —— ভঙ্গ করবো না। ৭. কখনো —— সাক্ষ্য দেবো না। ৮. আল্লাহ তায়ালা —— দেখেন। ৯.আমরা কর্তব্য কাজে ——করবো না। ১০.কারো ওপরে —— করবো না। ১১.আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর———অধীন ১২.——কারো ভালো করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না। ১৩.আল্লাহ তায়ালা কারো ক্ষতি করতে চাইলে কেউ তা —— করতে পারে না। ১৪.নিশ্চয়ই তুমি সব বিষয়ে——। ১৫.আমরা ইমান রাখবো জীবনের সুখ দুঃখের মালিক একমাত্র——ওপর। ১৬.তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে ——। ১৭.রিসালাত অর্থ ——। ১৮.নবি—রসুলের কাজ বা দায়িত্বকে—— বলে। ১৯.নবি—রসুলগণ —— সবচেয়ে প্রিয় মানুষ। ২০.ওহি মানে—— বাণী। ২১.—— ওহি নবি —রসুলগণের কাছে নিয়ে আসতেন। ২২. নবি —রসুলগণের জীবনের লক্ষ্য মানুষের—— সাধন করা। ২৩.মহানবি হযরত মুহম্মদ (স) হলেন ——ও সর্বশেষ নবি। ২৪.পৃথিবীতে কিছুই——নয়। ২৫.যার জন্ম আছে তার ———আছে। ২৬.মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয়——। ২৭.অখিরাত অর্থ——। ২৮.আখিরাত সর্ম্পকে নবি রসুলগণ——মাধ্যমে জ্ঞান পেয়েছেন । ২৯.নবিগণ ছিলেন —— এবং আল্লাহর প্রেরিত পুরুষ। ৩০.মৃত্যুর পরের জীবন —— জীবন । ৩১.আল্লাহ তায়ালা প্রত্যেক ব্যক্তির ——কাজের পরিমাপ করেন । ৩২.আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করবে তারা —— চলে যাবে। ৩৩.সওয়াল জওয়াব অর্থ প্রশ্ন এবং ——। ৩৪.আমার দীন ——। ৩৫.কবর হলো —— প্রথম ধাপ। ৩৬.আজাব অর্থ——। ৩৭.আল্লাহর হুকুমে একদল —— সবকিছু লিখে রাখেন । ৩৮.হাশরের দিন আমাদের পাপ ও পুণ্যের —— ওজন করা হবে । ৩৯.মিজান অর্থ —— যন্ত্র। ৪০.জান্নাত হলো ——সুখের স্থান । ৪১.—— হলো চিরস্থায়ী কষ্টের স্থান । ৪২.জাহান্নামে কেবল দুঃখ আর ——। ৪৩.আল্লাহর পথে গরিবকে —— দাও । ৪৪.মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার——। ৪৫.সবকিছু আল্লাহ তায়ালার ——। উত্তর: ১.সহনশীল ২. সর্বজ্ঞানী ৩. আল্লাহ ৪. জানেন ৫. কথা ৬.ওয়াদা ৭. মিথ্যা ৮. সবকিছু ৯. অবহেলা ১০.অত্যাচার ১১. শক্তির ১২.আল্লাহ তায়ালা ১৩. রোধ ১৪. সর্বশক্তিমান ১৫. আল্লাহ তায়ালার ১৬.রিসালত ১৭. বার্তাবহন ১৮. রিসালত ১৯.আল্লাহর ২০. আল্লাহর ২১. হযরত জিবরাইল(আ) ২২.কল্যাণ ২৩. সর্বশ্রেষ্ঠ ২৪. অমর ২ ৫.মৃত্যুও ২৬. আখিরাত ২৭. পরকাল ২৮.ওহির ২৯.সত্যবাদী ৩০. অনন্তকালের ৩১.ভালোমন্দ ৩২. জান্নাতে ৩৩. উত্তর ৩৪. ইসলাম ৩৫.আখিরাতের ৩৬. শাস্তি ৩৭. ফেরেশতা ৩৮.আমলনামা ৩৯. পরিমাপ ৪০. চিরস্থায়ী ৪১. জাহান্নাম ৪২. দুঃখ ৪৩. জাকাত ৪৪. ভয় ৪৫.আমানত বাংলা খোরশেদ আলম আকন্দ সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮ নং প্রশ্নে ‘শব্দার্থ লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের কঠিন কঠিন শব্দগুলোর অর্থ দেয়া হলো। নিয়মিত অনুশীলনে বেড়ে যাবে তোমার আত্মবিশ্বাস। এই দেশ এই মানুষ ‘শব্দার্থ লিখন’ সৌভাগ্য = ভালো ভাগ্য। সীমান্ত = শেষ প্রান্ত। সংখ্যাগরিষ্ঠ = সংখ্যায় সবচেয়ে বেশি এমন। দৈনন্দিন= প্রতিদিনের। বৈচিত্র্য = বিভিন্নতা। সুখ্যাতি = সুনাম, প্রশংসা। বেলাভূমি = সমুদ্রের তীরে বালুময় স্থান। প্রান্তর = মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। স্বজন = নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব। সার্থক = সফল। জনপদ = লোকজনের বসতি রয়েছে এমন জায়গা। উদ্দেশ্য = মতলব, লক্ষ্য। উদ্যাপন = পালন, নির্বাহ। পার্বণ = উত্সব। ধাঁচ = ধরন, রকম। জননী = মা। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯ নং প্রশ্নে ‘বানান শুদ্ধ করে লিখন’ অথবা ‘কোনিট কোন্ পদ তা লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের আলোকে ‘বানান শুদ্ধ করে লিখন’ দেয়া হলো। নিয়মিত অনুশীলনে সহজ হয়ে যাবে সবকিছু। ‘বানান শুদ্ধ করে লিখন’ ভুল শুদ্ধ চট্রগ্রাম চট্টগ্রাম ষ্টেশন স্টেশন বৈচিত্র বৈচিত্র্য উদ্যেশ্য উদ্দেশ্য ট্টেন ট্রেন কৃশক / ক্রিষক কৃষক পার্বন পার্বণ দূর্গা দুর্গা বিচিত্র্য বিচিত্র পুর্নিমা / পুর্ণিমা পূর্ণিমা পুজা পূজা উত্যাপন উদ্যাপন নিজস্য নিজস্ব আত্বীয় / আত্তিয় আত্মীয় সুমদ্র সমুদ্র স্বার্থক সার্থক এক্বেবারে এক্কেবারে সংখ্যাঘরিষ্ঠ / সংখ্যাগরিষ্ট সংখ্যাগরিষ্ঠ শ্রদ্দা শ্রদ্ধা ‘কোনিট কোন্পদ তা লিখন’ প্রদত্ত শব্দ পদ নির্ণয় অথচ অব্যয় আকাশ বিশেষ্য আমরা সর্বনাম কিন্তু অব্যয় খুব বিশেষণ গৌরব বিশেষ্য ঝুলন্ত বিশেষণ তাদের সর্বনাম তারা সর্বনাম দেখা ক্রিয়া দেশ বিশেষ্য বাঙালি বিশেষ্য বাংলা বিশেষ্য বাংলাদেশ বিশেষ্য বিচিত্র বিশেষণ বৈচিত্র্য বিশেষ্য মানুষ বিশেষ্য সার্থক বিশেষণ সৌভাগ্য বিশেষ্য