ক্যাপশন নিউজ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২০:১৬
পূবালী ব্যাংকের ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি কক্সবাজারে দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবস্থাপনা সম্মেলন ২০১৪’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী
০০০০
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা প্রধানদের জন্য ‘স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড কাউন্সিলিং’ শীর্ষক সেমিনারে ব্যাংকের চেয়ারম্যান এম. আমান উল্লাহ প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর এম. এহসানুল হকসহ এ সময় অন্যরাও উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কে বিশালবহুল বিজনেস হোটেল ‘লং বীচ হোটেল’ গ্রুপের একটি শাখা উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ