ফ্রেমে বন্দী অস্কার ২০১৪

অভিনয় দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে অস্কার সর্বত্র স্বীকৃত। সারা বছর চলচ্চিত্র বিষয়ক নানা পুরস্কার প্রদানের আয়োজন থাকলেও অস্কারের তুলনায় সেগুলো বরাবরই মলিন দেখায়। কারণ এ আসরের তারার ঝিকিমিকি অন্য যেকোনো অ্যাওয়ার্ড আসরের চেয়ে বেশি। বলা যায় এই সময়টির অপেক্ষায় থাকেন প্রায় সব হলিউডি তারকা। অবশ্য হলিউডের বাইরে চলচ্চিত্রগুলোর জন্য রয়েছে শুধুমাত্র একটি ক্যাটাগরি, যার নাম বিদেশি ভাষার চলচ্চিত্র। এই একটি ক্যাটাগরিতে একটিমাত্র পুরস্কার অর্জনের জন্য প্রতিযোগিতায় নামেন বাইরের সব দেশের চলচ্চিত্র। অস্কার নিয়ে বিতর্কও কম নয়। এবার সমালোচকদের নেতিবাচক মন্তব্য ছিল ‘যুক্তরাষ্ট্র কেন্দ্রিক পুরস্কার প্রদানের প্রবণতা’। সে যাই হোক, এ আয়োজনে এবারের আসরের সেরা কয়েকটি ফ্রেম তুলে ধরা হলো ইত্তেফাক বিনোদন প্রতিদিন-এর পাঠকদের জন্য। ছবির ক্যাপসন ‘ব্লু জেসমিন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়ে মঞ্চে নিজের অনুভূতি প্রকাশ করছেন ক্যাট ব্ল্যাঞ্চেট। ০০০ এবারের অস্কার আসরের সেরা চার অভিনয়শিল্পী তারাই। পুরস্কার হাতে ক্যামেরাবন্দী হলেন বাঁ থেকে সেরা অভিনেতা ম্যাথিউ ম্যাকনাফে, সেরা অভিনেত্রী ক্যাট ব্ল্যাঞ্চেট, সহ-অভিনেত্রী লুপিটা নিওঙ্গো ও সেরা পার্শ্ব-অভিনেতা জের্ড লিটো। ০০০ গত বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জেনিফার লওরেন্স। তাই এবার আসরেও ফোকাস ছিলেন তিনি। একটি মোহনীয় ভঙ্গিতেই ধরা পড়লেন ফটোগ্রাফারের চোখে। ০০ এবারের অস্কার আসরের সেরা মুহূর্ত হিসেবে এই ছবিটিকেই ঘোষণা দিয়েছে অস্কার কর্তৃপক্ষ। কারণ, ব্র্যাডলি কুপারের ব্যক্তিগত মোবাইলে নিজেই ছবি তুলছেন, যেই ফ্রেমে আনন্দের সঙ্গে অংশ নিয়েছেন জের্ড লিটো, জেনিফার লওরেন্স, মেরিল স্ট্রিপ, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, সান্ড্রা বুলক, লুপিটা নিওঙ্গোসহ আরও অনেকে। ০০ ‘গ্র্যাভিটি’ চলচ্চিত্রটি পরিচালনার জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন আলফন্সো কওরন। পুরস্কার হাতে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সাংবাদিকদের সামনে। ০০০ সেরা পার্শ্ব অভিনেত্রীর নাম ঘোষণার মুহূর্তে নার্ভাস লুপিটা নিওঙ্গো। অবশ্য ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ ছবির জন্য পুরস্কার প্রাপ্তিতে এ দৃশ্য বদলে গিয়েছিল। ০০ ‘আমার পুরস্কার তোমার হাতে কেন!’ জেনিফার লওরেন্স এমনই ভঙ্গিতে লুপিটা নিওঙ্গোর সাথে খুনসুটিতে। ০০ সবার ভাগ্যে অস্কার না জুটলেও পিত্জা জুটেছিল। অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট ও চিওতেলে এজিওফরসহ আরও অনেকেই ডিজেনের্সের কাছ থেকে পিত্জা দ্বারা আপ্যায়িত হয়েছেন। ০০০ অস্কার আসরের শেফ ওলফগ্যাং পাক নিজের দল নিয়ে অতিথিদের অভিনন্দনের জবাব দিচ্ছেন। ০০ উইল স্মিথের হাত থেকে ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ ছবির অভিনেতা ও প্রযোজক হিসেবে পুরস্কার নিচ্ছেন ব্র্যাড পিট। ০০ অস্কার জয়ের আনন্দে আত্মহারা দম্পতি ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ ও রবার্ট লোপেজ। ০০০ ব্র্যাঞ্জেলিনা জুটি নিজেরাই একটি ব্র্যান্ড। পুরস্কার পাক না পাক সবসময় সব আয়োজনের মধ্যমণি হয়ে উঠেন তারা। ০০০ উইল স্মিথের হাত থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার নিতে মঞ্চে হাজির হয়েছিলেন ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’-এর পুরো টিম।