গাবখান (নদী) চ্যানেল ড্রেজিং করা হোক

পিরোজপুরের সন্ধ্যা ও ঝালকাঠীর সুগন্ধা নদীকে সংযোগকারী ১৮ কিলোমিটার গাবখান চ্যানেল গত ৪০ বছরে শুধু দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, আন্তর্জাতিক নৌরুট হিসেবেও ব্যবহূত হয়ে আসছে। বর্ষার সময় আসা পানিতে সেচের মাধ্যমে (এ নদী) চ্যানেলের দুই তীরের বিস্তীর্ণ এলাকায় ধানের বাম্পার ফলন হয়। বিশেষ করে এই চ্যানেলটি দিয়ে প্রতিদিন কয়েক শ মালবাহী কার্গো ও যাত্রীবাহী স্টিমার কাউখালী-ঝালকাঠী-বরিশাল হয়ে ঢাকা চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে চ্যানেলটি ড্রেজিং না করার ফলে নদীটি নাব্যতা হারিয়ে ফেলেছে। যার কারণে নদীর প্রশস্ততা কমে গেছে। তিন দশক ধরে চ্যানেলটি ড্রেজিং হয়নি। ঠিকমতো ড্রেজিং করা হলে নদীটি তার নাব্যতা ফিরে পাবে। এ ব্যাপারে যথাশীঘ্র উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আ. লতিফ খসরু, কাউখালী, পিরোজপুর