পুরুষতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তির জন্য সৌদি নারীদের আবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৪৬
নারী মুক্তির জন্য সুরা কাউন্সিলের দারস্থ হয়েছেন নারী আন্দোলনকারীরা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মাধ্যমে নারীদের ওপর পুরুষের কর্তৃত্ব অবসানের জন্য আবেদন করেছেন ঐ আন্দোলনকারীরা। নারী আন্দোলনকারী আজিজিয়া ইউসুফ রবিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে সুরা পরমর্শমূলক কাউন্সিলের কাছে নারী মুক্তির জন্য আবেদন করা হয়েছে।
সৌদি আরবে ইসলামিক আইনের মাধ্যমে নারীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারীদের ঘরের বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া কোথাও ঘুরতে যাওয়ায়ও রয়েছে নিষেধাজ্ঞা। পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোন ধরনের পরিচয়পত্রও পায় না সেখানকার নারীরা। এছাড়া বিশ্বে একমাত্র দেশ সৌদি আরব যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। গত বছরের অক্টোবরে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার বিষয়ে সুরা কাউন্সিলের তিন নারী অনুমোদন দিলেও পুরুষশাসিত কাউন্সিলের বাকিরা সে প্রস্তাব বাতিল করে দেয়।
আবেদনে এখন পর্যন্ত ১০ জন নারী স্বাক্ষর করেছেন।