সংবাদ কণিকা

অস্ট্রেলিয়ান মিশনারিকে মুক্তির ঘোষণা উত্তর কোরিয়া অস্ট্রেলিয়ান মিশনারিকে মুক্তি ও দেশ থেকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছে। ধর্মীয় পুস্তকাদি বিতরণের দায়ে গতমাসে তাকে আটক করা হয়। সোমবার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়, উত্তর কোরিয়ার আইনে জন শর্টের অপরাধ ক্ষমার অযোগ্য। তবু উদারতার বশবর্তী হয়ে রাষ্ট্র তাকে ক্ষমা ও বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। —এএফপি জাপানে ওকিনাওয়া দ্বীপে ভূমিকম্প জাপানের ওকিনাওয়া দ্বীপে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় ভোর ৪টার পর নাগো নগরীর প্রায় ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১২ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি —এএফপি অ্যাপেলের বিরুদ্ধে মামলা খারিজ যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে জার্মানির আইপিকমের দায়ের করা ১৬০ কোটি ইউরো ক্ষতিপূরণ মামলা খারিজ করে দিয়েছে আদালত। পেটেন্ট আইনে ওই মামলাটি জার্মানির আদালতে দায়ের করা হয়েছিল। নেটওয়ার্ক ওভারলোডেড থাকাকালীনও জরুরি কোন কল করা যাবে এ ধরনের একটি মোবাইল টেলিফোনের পেন্টেন্ট নিয়ে মামলাটি দায়ের করা হয়েছিল। —রয়টার্স নিউইয়র্কে লাদেনের জামাতার বিচার মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের সহায়তা দেয়ার অভিযোগে নিউইয়র্কে ওসামা বিন লাদেনের এক জামাতা ও আল-কায়েদার সাবেক মুখপাত্রের বিচার চলছে। সুলাইমান আবু গাইত নিউইয়র্কের টুইন টাওয়ারে ৯/১১ হামলার পর পর নাশকতার হুমকি দেন। ঐ ঘটনায় ৩ হাজার লোকের প্রাণহানি ঘটে। ৪৮ বছর বয়সী গাইত কুয়েতের নাগরিক। —এএফপি চীনে ১০ যমজ নিয়ে সমস্যায় শিক্ষক চীনে উহান সিটির এক প্রাইমারি স্কুলে ক্লাস নিতে গিয়ে ১০ জোড়া যমজ শিশু দেখে ধাঁধায় পড়ে শেষমেষ ক্লাস ছেড়ে বেরিয়ে গেছেন শিক্ষক। নতুন বছরের ওই ক্লাসে ২২ শিশুর ২০ জনই যমজ। তারা সবাই স্কুল ইউনিফর্ম পরা থাকায় তাদেরকে আলাদা করে চিনতে বেশ অসুবিধাতেই পড়ে যান শিক্ষক জু ফেই। স্কুল কর্তৃপক্ষ বলছে, এক ক্লাসে এতগুলো যমজ শিশুর উপস্থিতি কাকতালীয় ব্যাপার। —রয়টার্স চোরের হাত টাকার ছবি টুইটারে চুরির শাস্তি দিতে হাত কেটে নিয়ে পরে সেই শাস্তির একাধিক ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। সিরিয়ার মাসকানাহ শহরে এ কাণ্ড ঘটিয়েছে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া’ (আইএসআইএস)। পরে টুইটার থেকে ছবিগুলো সরিয়ে দেয়া হলেও ততক্ষণে একাধিক চরমপন্থি সংগঠন ছবিগুলো সাইটে প্রকাশ করে দেয়। —রয়টার্স