কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোল উপজেলা সরকারি খাদ্যগুদামে সোমবার বিকেলে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। কাহারোল উপজেলা সরকারি খাদ্যগুদাম চত্বরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো চাল, গম ও ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
এবার চলতি বোরো মৌসুমে কাহারোল সরকারি খাদ্যগুদামে দুই হাজার দুই মে.টন চাল ৩৬ টাকা প্রতি কেজি দরে হাসকিং মিলের কাছ থেকে ক্রয় করা হবে এবং ১৬১ মে.টন ধান ২৬ টাকা প্রতি কেজি দরে ও ৮৬ মে.টন গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করা হবে।