কক্সবাজারে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তানের মেয়েরা

বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা আজ মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে। সকাল ৯টায় সাগরপাড়ের ভেন্যুটিতে মুখোমুখি হচ্ছে দুদল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ফেব্রুয়ারী কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্রিকেট ভেন্যু হিসাবে কক্সবাজারে স্টেডিয়ামটি নির্মাণ করা হলেও পরবর্তীতে আইসিসি কক্সবাজার ভেন্যুর খেলা বাতিল করে।