প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফগানিস্তান
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:১৪
প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার ছয় মাস পর সাফল্যের নতুন গল্প লিখলো আফগানিস্তান। আইসিসির মূল ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে তারা। চলমান এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ৩২ রানে জয়ী হওয়ায় প্রথমবারের মত আইসিসি ওয়ানডে টিম র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হলো যুদ্ধবিধস্ত দেশটি। আইসিসি পূর্ণ সদস্যের কোন দলকে প্রথমবার হারাতে সক্ষম হয়েছে দলটি। এ জয়ে ৩২ রেটিং পয়েন্ট অর্জন করে ওয়ানডে র্যাংকিংয়ের ১২তম স্থানের দল এখন আফগানরা। এশিয়া কাপে নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে জয়ী হতে পারলে বর্তমানে ১১তম স্থানে থাকা আয়ারল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।-বাসস