ফ্রান্সে লিজার স্থান ৬৬তম
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:১৪
ফ্রান্সে অনুষ্ঠিত দাবা ফেষ্টিভেলের ওপেন এ বিভাগের শামীমা আক্তার লিজা ৬৬তম স্থান পেয়েছে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ২৮তম কান দাবা ফেষ্টিভেলে বাংলাদেশের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন লিজা ৯ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত নবম এবং শেষ রাউন্ডের খেলায় লিজা স্পেনের ফিদে মাস্টার (রেটিং-২২৭০) গ্যাভিলান মারিও ডায়াজের সাথে ড্র করেন। এই টুর্নামেন্টে সাত পয়েন্ট করে নিয়ে ভারতের আন্তর্জাতিক মাষ্টার অনকিত রাজপারা চ্যাম্পিয়ন এবং সমান পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার গ্র্যান্ড মাষ্টার পেরালটা ফার্নান্দো রানারআপ হন। ২৩টি দেশের ১৮জন গ্র্যান্ডমাষ্টার, ১৯জন আন্তর্জাতিক মাষ্টার, ২জন মহিলা গ্র্যান্ডমাষ্টার, ৪জন মহিলা আন্তর্জাতিক মাষ্টার ও ১৩জন ফিদে মাষ্টারসহ ৮৪জন দাবাড়ু এ ইভেন্টে অংশ নেন।