ফুলবাড়ীয়ায় আগুনে পুড়ল চার দোকান

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া উপজেলার মহেশপুর বাজারে সোমবার রাত ১১টার দিকে আগুনে পুড়ে গেছে চারটি দোকান।

বাজারের মোজাম্মেলের ইলেক্ট্রনিক্স দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।